টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আফগানিস্তান, শুরু হচ্ছে প্রস্তুতিও
তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ে নেয়ার পর খবর ছড়িয়ে পড়ে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আর হয়তো খেলা হবে না রশিদ খানদের। চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা এই আসর।
তবে এমন শঙ্কাকে বাতাসেই উড়িয়ে দিয়েছেন আফগানিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান। তিনি নিশ্চিত করেছেন, আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে এবং সে অনুযায়ী পরিকল্পনা করেই এগোচ্ছে।
সংবাদ সংস্থা 'এএনআই'কে হাসান বলেন, ‘হ্যাঁ, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলব। সেই প্রস্তুতি চলছে। যেসব খেলোয়াড়দের পাওয়া যাবে, তাদের নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে কাবুলে ট্রেনিং শুরু হবে।’
তিনি আরও জানান, বিশ্বকাপের প্রস্তুতির জন্য আফগানিস্তান, অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজে নিয়ে সম্ভাব্য ত্রিদেশীয় সিরিজের ভেন্যু নির্ধারণের চেষ্টাতেও আছেন তারা।
হিমকত হাসান বলেন, ‘আমরা অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ভেন্যু খুঁজছি। যা কিনা ওই আসরের (বিশ্বকাপ) সেরা প্রস্তুতি হবে। আমরা শ্রীলঙ্কা, মালয়েশিয়ার মতো কয়েকটি দেশের সঙ্গে কথা বলেছি। দেখা যাক, কোথায় করা যায়।’
এমএসএম / এমএসএম
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি