বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কর্তৃক শিশু ধর্ষণের চেষ্টা; থানায় অভিযোগ
যশোরের অভয়নগর উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নস্থ সিকদারপাড়া এলাকায় দ্বিতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শিক্ষার্থীর মা। একই এলাকার মৃত ইসহাক মোল্লার ছেলে, আবুল কালাম আজাদ (৬০) নামের বয়োজ্যেষ্ঠ এক ব্যাক্তির বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মারুফ হোসেনের বাড়িতে গায়ে হলুদের বিয়ের অনুষ্ঠানের জন্য ডেকোরেশন'র কাজ করতে আসা শ্রমিকের একজন দেখতে পান আবুল কালাম আজাদ এক শিশুকে নিয়ে পার্শ্ববর্তী একটি ঘরের পেছনে নিয়ে যাচ্ছে। বেশ কিছু সময় শিশুকে নিয়ে যাওয়াটা সন্দেহজনক মনে হলে ওই শ্রমিক এগিয়ে যেয়ে দেখেন শিশুর পরনের কাপড় খুলে ও আবুল কালাম আজাদ তার লুঙ্গী খোলা অবস্থায়। উপস্থিত শ্রমিক হাতেনাতে তাকে আটকে ঐ শ্রমিকদের সহ আরও দু'জন এলাকাবাসী জড়ো হয় কিন্তুু এক পর্যায়ে সুযোগ পেলে সেখান থেকে পালিয়ে যায় আবুল কালাম আজাদ। পরে ওই শিক্ষার্থীর মা বিষয়টি জানতে পেরে, অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে ঘটনার প্রায় ১০দিন পর ১৭তারিখ শনিবার স্থানীয়রা অভিযুক্ত আবুল কালাম আজাদে'র সর্বোচ্চ শাস্তি-ফাঁসি অথবা, যাবজ্জীবন জেল দাবী জানিয়ে মানববন্ধন করে প্রতিবাদ জানাই।
এ ব্যাপার অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ কাজ করছে।
এমএসএম / এমএসএম
শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা
আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা
কম দিছো ক্যা আবার,আর এক হাজার দিলেইতো হয়
ধামরাইয়ে পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ঋণ ও গাছের চারা বিতরণ
মাদারীপুরে জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি ও লুট
মহাদেবপুরে অধ্যক্ষ আরিফ এখন ‘সবুজের ফেরিওয়ালা’
ভোলায় এতিমখানার বরাদ্দের টাকা উত্তোলনের সময় উচ্চমান সহকারী সুমন কে দিতে হয় চাহিদামত ঘুষ
পটুয়াখালীতে সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বারহাট্টায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং