খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে শিক্ষক সংগঠন নীল দল কর্তৃক মনোনীত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করে। ২০ মার্চ রোজ বুধবার নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী না থাকার কারনে প্রধান নির্বাচন কমিশনার জনাব কিশোর কুমার টিকাদার ১৮ মার্চ রোজ সোমবার ফলাফল ঘোষণা করেন। নির্বাচিত অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি জনাব বিদ্যুৎ মাতুব্বর, যুগ্ম-সম্পাদক (১) জনাব দেবাশীষ পন্ডিত; যুগ্ম-সম্পাদক (২) জনাব রাকিবুল হাসান মো. রাব্বি; কোষাধ্যক্ষ জনাব অঙ্কুর চৌধুরী; গবেষণা, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক জনাব হুমায়রা ইয়াসমিন; ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক ড. জেসমিন আরা; মহিলা বিষয়ক সম্পাদক জনাব মীর রিফাত জাহান উষা; সমাজকল্যাণ সম্পাদক জনাব কাজী মৌসুমি আক্তার; সদস্য (১) জনাব আফসানা ইয়াসমিন; সদস্য (২) জনাব প্রসেনজিৎ সরকার; সদস্য (৩) জনাব রাসমিয়া সুলতানা (৪)সদস্য জনাব পূজা রায়; সদস্য (৫) জনাব মোছাঃ সাবিনা আলিম।ফলাফল ঘোষণার পরপরই ক্যাম্পাসে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নব-নির্বাচিত শিক্ষক সমিতির নেত্রীবৃন্দ। নব-নির্বাচিত কমিটির সভাপতি ড. মো. আসাদুজ্জামান মানিক বলেন, এই শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও একাডেমিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। সাধারণ সম্পাদক ড. মো. আশিকুল আলম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ কওে বিশ্ববিদ্যালের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালের স্থায়ী ক্যাম্পাস গঠনে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন