ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

চৌদ্দগ্রামে কাঁকড়ি নদীর মাটি বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৯-৩-২০২৪ দুপুর ৪:৯

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে কাঁকড়ি নদীর মাটি কাটা ও  সে মাটি অন্যত্র বিক্রির দায়ে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

জানা গেছে, উপজেলা প্রশাসনকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে উপজেলার উজিরপুর ও কালিকাপুর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া কাঁকড়ি নদী থেকে স্থানীয় কতিপয় অসাধু মাটি ব্যবসায়ী ভেকুর সাহায্যে মাটি কেটে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে আসছে। এছাড়া ব্যক্তিগত পর্যায়েও কারো কারো কাছে নদীর মাটি বিক্রির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ গত সোমবার (১৮ মার্চ) রাতে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিমের সহায়তায় কালিকাপুর ইউনিয়নের রাজার বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাটি ভর্তি একটি ট্রাক সহ একজনকে আটক করে। পরে অবৈধভাবে নদীর মাটি কেটে অন্যত্র বিক্রির দায়ে তাকে ৫০ হাজার জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য তাকে সতর্ক করা হয়। এ সময় ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা সহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজার বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা সহ নগদ আদায় করা হয়। অবৈধ মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে।’

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ