ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইলে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নিয়ে জেলার সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৯-৩-২০২৪ বিকাল ৫:৩৩

টাঙ্গাইলে জেলার সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাপা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষি মন্ত্রী টাঙ্গাইল-১ (মধুপুর- ধনবাড়ি) আসনের সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি, টাঙ্গাইল -৪ (কালিহাতী)  আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী,  টাঙ্গাইল-২ (গোপালপুর - ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি, টাঙ্গাইল -৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা এমপি, টাঙ্গাইল -৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যানগন, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, পৌর মেয়রগন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ