ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

যুবলীগ নেতা সেলিমের মুক্তির দাবিতে বাঁশখালী যুবলীগের বিক্ষোভ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৩-২০২৪ বিকাল ৫:৪৮

বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দিন চৌধুরী'র বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাঁশখালী উপজেলা আওয়ামী যুব লীগ।

১৮ মার্চ (সোমবার) বাঁশখালী উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিলটি  উপজেলার টিএনটি অফিস ও থানা গেইট হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা সদরে এসে পৌঁছায়। বাঁশখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম।

উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ নোমান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহ্বায়ক আরিফ মঈন উদ্দিন, গণ্ডামারা ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক শিহাবুল হক সিকদার, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মো. আবদুল জাব্বার, মো. জামাল উদ্দিন, মাহমুদুল ইসলাম বদি, জাহেদুল আলম মিজান, ওসমান গণি, সাদ্দাম হোসাইন, আজমীরুল ইসলাম, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ, পৌরসভা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান। উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মেম্বার বাহাদুর আলম, আনচার মিয়া হৃদয়, মো. আব্দুল খালেক, দিদারুল আলম, মহিউদ্দিন বাবুল সহ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন।

বক্তারা বলেন, বাঁশখালীতে আওয়ামী, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, যুবলীগ নেতা সেলিম উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মুলক মামলা দেয়া হয়েছে এবং তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে, আমরা অবিলম্বে নিঃশর্তে সেলিম উদ্দিন মুক্তির দাবি ও তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্র মামলা প্রত্যহারের দাবি জানাচ্ছি। এসময় নেতারা আরো বলেন, আওয়ামী, যুবলীগ ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে ও ষড়যন্ত্র কারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে বাঁশখালী আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে, সুতরাং  কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবেনা বলেও হুশিয়ারি উচ্চারণ করেন নেতারা।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির