ডামুড্যায় 'আমরা রমণী' এর খাদ্যসামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের অর্থায়নে আমরা রমণীর সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাকের বাসভবনে ২০ মার্চ (বুধবার) বেলা ১১টার সময় রমজান মাসের খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আমরা রমণীর প্রধান প্রকল্প পরিচালক জনাব মামুন হোসেন, স্থানীয় সমন্বয়কারী তাহমিনা কাদের সুধা এবং মিডিয়া এন্ড এক্সটার্নাল এফায়েরসের স্থানীয় সমন্বয়কারী ইয়ামিন কাদের নিলয়।
খাদ্যসামগ্রী বিতরণের আগে উক্ত অনুষ্ঠানে আমরা রমণীর প্রধান প্রকল্প পরিচালক জনাব মামুন হোসেন আমরা রমণীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। উক্ত বক্তব্যে তিনি আমরা রমণীর প্রকল্প প্রচারণা ও সামনের কিছু পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।
উল্লেখ্য, ‘আমরা রমণী’ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের এমন একটি অঙ্গসংগঠন যার লক্ষ্য নারীদের অনুপ্রাণিত করা, সংগঠিত করা এবং ক্ষমতায়ন করা। ইতিমধ্যে আমরা রমণী দুইটি প্রকল্প নিয়ে কাজ করছে। একটি হলো 'Door to Door Mobile Entrepreneurs' এবং অন্যটি হলো 'সুতোর খেলা' (সেলাই মেশিন প্রশিক্ষণ ও ব্লক-বাটিক প্রশিক্ষণ)।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied