সরকার নির্ধারিত মূল্য মেনে মাংস বিক্রয় করতে হবে
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানিয়েছেন, সরকার নির্ধারিত মূল্যে মাংস বিক্রয় করতে হবে। নাহলে নেওয়া হবে ব্যবস্থা।সরকার নির্ধারিত ৬৬৪ টাকা ৩৯ পয়সা মূল্যে গরুর মাংস বিক্রিতে অপারগতা প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া শহরে দুইদিন ধরে বন্ধ রয়েছে বিক্রয়।মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে মাংসের মূল্য বাড়ানোর দাবি করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন বিক্রেতারা। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি তুলে দিয়ে দাবি দাওয়া পেশ করেন মাংস ব্যবসায়ী সমিতির নেতারা। এসময় জেলা প্রশাসক দেশব্যাপী সরকার নির্ধারিত মূল্যে মাংস বিক্রয়ে যৌক্তিকতা তুলে ধরেন। জেলা প্রশাসক
হাবিবুর রহমান জানান, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করেছে। উৎপাদন পর্যায় থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত যেন লাভজনক হয়, তা হিসেব করেই মূল্য নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে গরুর মাংসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৬৪ টাকা ৩৯ পয়সা। এতেও উৎপাদন থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত প্রত্যেকের লাভ হিসেব করেই ধরা হয়েছে। সারাদেশেই এই মূল্য বাস্তবায়ন করা হয়েছে৷ ব্রাহ্মণবাড়িয়ার মাংস ব্যবসায়ীরা তাদের লাভ হচ্ছে না বলে স্মারকলিপি দিয়েছেন। এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব। সারাদেশে যে সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে, তারা অবশ্যই তা মেনে চলবে। কেউ অতিরিক্ত মাংসের মূল্য নিলে তা আমরা দেখবো।
তবে এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাংস ব্যবসায়ী সমিতির নেতারা মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
চেম্বারের সভাপতি আজিজুল হক জানান, জেলা প্রশাসক মাংস ব্যবসায়ীদের বলেছেন, 'আপনারা আজকে যেমন এসেছেন, কিন্তু আসার আগে মাংস বিক্রয় কেন বন্ধ করলেন? সুবিধা অসুবিধার কথা জানাতে পারতেন। তখন ব্যবসায়ীরা বলেন সরকারি দরে তারা মাংস বিক্রয় করতে পারবেন না।এখন অতিরিক্ত দরে বিক্রয় করলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করবেন। তাই দোকান বন্ধ করছেন। অন্য ৬৩ জেলায় বিক্রয় করতে পারলে, এখানে কেন পারবেন না? তখন জেলা প্রশাসক ব্যবসা চালু রাখার কথা বলেন এবং স্মারকলিপির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন। সর্বশেষ জেলা প্রশাসক জানিয়েছেন, সরকার নির্ধারিত মূল্য মেনে মাংস বিক্রয় করতে হবে
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied