বাগমারায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী
রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি। বুধবার সকালে তাহেরপুর ডিগ্রি কলেজ, তাহেরপুর গোবিন্দ মন্দির, রাজবাড়ী ও তাহেরপুর শেখ রাসেল পৌর অডিটোরিয়ামের অবকাঠামো উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন তিনি। পরে তাহেরপুর শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দের সঙ্গে অনু্ষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি। এ সময় উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বাগমারায় শতভাগ বয়স্ক, বিধবা-প্রতিবন্ধী ভাতা, একটি ডায়াবেটিক হাসপাতাল ও তাহেরপুর ডিগ্রি কলেজকে সরকারিকরণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী। উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৫, রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর মুনসুর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিএম শফিকুল ইসলাম, তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউদ্দিন টিপু, অধ্যাপক জাহিদ ইকবাল, মাসুদ রানা, সাবেক কাউন্সিলর তাপস কুমার দাস, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম শোভন, ছাত্রনেতা মিলন, রজত দাস, যুবলীগ নেতা সোহেল রানা, আসাদুল, আকরাম বিদুৎ, রিপন, হাবু, মিঠন ও ছাত্রলীগ সভাপতি সন্দীপ রায়সহ স্থানীয় আওয়ামী লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি