ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় মন্দিরের চলাচলের রাস্তা খুলে দিতে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২০-৩-২০২৪ বিকাল ৬:১৯

কক্সবাজারের কুতুবদিয়ায় কৈয়ারবিল মহাজন পাড়ার হিন্দু সমাজের হরি মন্দিরের চলাচলের রাস্তা বন্ধ করে উল্টো এলাকার নিরীহ মানুষকে আসামি করে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে কুতুবদিয়া ইউএনও অফিসের সাবেক কর্মচারী চিস্তা হরণ নাথের বিরুদ্ধে।

বুধবার (২০ মার্চ) উপজেলা গেইটে কুতুবদিয়া আদালতে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকার মানুষ। 

মানববন্ধনে বক্তারা বলেন, চিন্তা হরণ দীর্ঘ একমাস কৈয়ারবিল মহাজন পাড়া হরি মন্দিরের চলাচলের রাস্তা বন্ধ করে রেখেছেন। এতে এলাকার হিন্দু সমাজের কেউ উপাসনা করতে পারছেন। বিষয়টি নিয়ে এলাকার মানুষ স্থানীয় ইউপির চেয়ারম্যানকে বিচার দেন। কিছুদিন আগে চেয়ারম্যান ও গ্রাম পুলিশের উপস্থিতিতে মন্দিরের চলাচলের রাস্তা খোলে দেন। এসময় চিন্তা হরণের স্ত্রী  নিজের মাথায় নিজে ইটের আঘাত করে হাসপাতালে ভর্তি হন। পরে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে হীন স্বার্থ  চরিতার্থ করার জন্য চিন্তা হরণ এলাকার নিরীহ মানুষকে আসামি করেন আদালতে মামলা দায়ের করেন। আমরা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। 

মানববন্ধনে কৈয়ারবিল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু জহুর লাল দাশ, ডা. সাধন নাথ,সনজিত নাথ,
রাজ কুমার নাথ বক্তব্য রাখেন।

মানববন্ধনর কৈয়ারবিল মহাজন পাড়ার বাসিন্দারা অংশ নেন।

এমএসএম / এমএসএম

ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ

সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

‎সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১

দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ

মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ

ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন