জয়পুরহাটে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, পর্যাপ্ত সংখ্যক বেড না থাকায় চিকিৎসা নিচ্ছেন মেঝেতে
জয়পুরহাটে হঠাৎ করে গত কয়েক দিন থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগির সংখ্যা বেড়েছে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। গত ১ সপ্তাহে ৫ শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নারী, পুরুষ ও শিশু রোগী জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে চিকিৎসা নিয়েছেন ।
প্রতিদিনই অনেক রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। এ হাসপাতালটি ডায়রিয়া ওয়ার্ড ৮ বেডের, কিন্তু রোগিরা বেড না পেয়ে হাসপাতালের মেঝে, বারান্দায়, সিড়ির ধার, ও করিডোরে ছড়িয়ে ছিটিয়ে গাদাগাদি করে শুয়ে বসে চিকিৎসা সেবা নিচ্ছেন শতাধিক রোগী। রোগি এবং স্বজনদের পদচারণায় হাসপাতালে পা ফেলানোর জায়গা নেই। চিকিৎসকরা বলছেন, শুষ্ক মৌসুম,আবহাওয়া পরিবর্তন, ধুলোবালি ,অস্বাস্থ্যকর খাবার এবং পানির সমস্যার কারণে ডায়রিয়ার প্রকোপ বাড়তে পারে।জানা গেছে, শুধু জয়পুরহাট জেনারেল হাসপাতালেই গেল এক সপ্তাহ ধরে প্রতিদিনই চিকিৎসা নিতে এসেছে প্রায় ১০০ জন রোগী। এছাড়া বিভিন্ন উপজেলার হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও কনসালটেশন সেন্টারেও ডায়রিয়ায় আক্রান্ত রোগীরাও চিকিৎসা নিচ্ছেব। এদের মধ্যে বেশির ভাগ শিশু ও বয়স্ক রোগী রয়েছে।হাসপাতালে ভর্তির পর ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা করেকদিন চিকিৎসা নেয়ার পর তারা সুস্থ হাসপাতাল ছাড়ছেন। কেউ বেশি রোগীর চাপে টয়লেট বাথরুম অপরিষ্কার ও অন্যান্য সমস্যার কারণে। বাড়িতে ফিরে অথবা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
এসব ডায়রিয়া রোগীদের প্রচন্ডজ্বর,শরীর ব্যথা এবং শিশুরা সাধারণত বমি, পাতলা পায়খানা ও পেটের ব্যাথা নিয়ে নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালেন চিকিৎসা নিতে আসা ডায়রিয়ায় আক্রান্ত শহরের বিশ্বাস পাড়া এলাকার হুজাইফা এবং শহরের নতুনহাট এলাকার বাসিন্দা শিমুল হোসেন জানান, তারা ডায়রিয়া আক্রান্ত হয়ে গত পাঁচদিন থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের বেড পাইনি, মেঝোতা চিকিৎসা নিচ্ছি, বেশি রোগীর কারণে টয়লেট অপরিষ্কার ও অস্বাস্থ্যকর। চরম সমস্যার মধ্যে চিকিৎসা নিচ্ছি।
সদর উপজেলার হানাইল গ্রামের জাকির হেসেন বলেন, হঠৎ ইফতারের পর তার স্ত্রীর পেট ব্যথার পাশাপাশি বমি শরু হয়। এর পর হাসপাতালে ভর্তি করে দেয়। মঙ্গলবার সকাল থেকে আমি নিজেই ডায়রিয়ায় আক্রান্ত হয়। হাসপাতালের পরিবেশ খুব খারাপ। মেঝেতে পা রাখার জায়গা নেই রোগীদের অনেক চাপ।
জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক বলেন, শুষ্ক মৌসুম, আবহাওয়া পরিবর্তন, ধুলোবালি, অস্বাস্থ্যকর খাবার এবং সাপ্লাইয়ের পানির কারণে ডায়রিয়ার প্রকোপ বাড়তে পারে বলে আমরা ধারণা করছি। শহরে ৪ লেন রাস্তার জন্য ড্রেনের ও পানির লাইনের কাজ চলছে পানির লাইনের পাইপ ফেটে যাওয়ার কারণে সাপ্লাই পানি দুষিত হয়ে এই সমস্যা হতে পারে বলে ধারণা করছি। গত কয়েক বছরের তুলনায় এবারের মাত্রাটা বেশি। গত এক সপ্তাহে ডায়রিয়া আক্রান্ত প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। প্রতিনিয়ত এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আমারা রোগীদের সরকারি ইনজেকশন এবং স্যালাইন সরবরাহ করছি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ