স্কটল্যান্ড দিয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। ১৭ অক্টোবর শুরু হবে ব্যাট-বলে এই মহাযজ্ঞ। শুরুর দিনেই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী ১৯ অক্টোবর মাহমুদউল্লাহ রিয়াদরা নামবে ওমানের বিপক্ষে। ২১ অক্টোবর বাংলাদেশ দলের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি।
১৭ অক্টোবর পর্দা উঠে এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৪ নভেম্বর। শুরুতে বাংলাদেশকে খেলতে হবে টুর্নামেন্টের প্রথম পর্ব। যেখানে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ দলের বাকি তিন প্রতিপক্ষ স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউ গিনি। এই গ্রুপের সবগুলো খেলা হবে ওমানে। স্থানীয় সময় ৬টায় শুরু হবে ম্যাচগুলো। বাংলাদেশ সময় রাত ৮টায়।
প্রথম পর্বে ‘এ’ গ্রুপে লড়বে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও নামিবিয়া। এই গ্রুপের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। প্রথম পর্বের লড়াই শেষে প্রতি গ্রুপের চাম্পিয়ন আর রানার্সআপ দল সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করবে।
গ্রুপ ‘বি’ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে খেলবে গ্রুপ-২ এ। এই গ্রুপে আছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান। রানার্সআপ হলে সুপার টুয়েলভে টাইগারদের প্রতিপক্ষ হবে গ্রুপ-১ এ থাকা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সুপার টুয়েলভের সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। ২৩ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভের লড়াই।
সুপার টুয়েলভে ম্যাচ হবে সর্বমোট ৩০টি। দুবাই, আবুধাবি ও শারজায়; এই তিন ভেন্যুতে হবে এই রাউন্ডের ম্যাচগুলো। এই রাউন্ড শেষে বাকি থাকবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচটি।
জামান / জামান
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি