মান্দায় বেয়াইয়ের ছুরিকাঘাতে বিয়াই খুন
নওগাঁর মান্দায় বেয়াইয়ের ছুরিকাঘাতে আরেক বেয়াই খুন হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে এ ঘটনা ঘটে।নিহত আজিবর রহমান (৪৫) ভালাইন ইউপির বনতসর গ্রামের বাসিন্দা।অন্যদিকে তার বেয়াই একই এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন (৫০)। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আটক দেলোয়ার হোসেনকে উদ্ধার করে থানা হেফাজত নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, তিনবছর আগে নিহত আজিবর রহমানের ছেলে নাজমুল হোসেনের সাথে সম্পর্ক করে একই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে উর্মি খাতুন ওরফে ডেজির বিয়ে হয়। বিয়ের পর থেকেই উভয় পরিবারের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন জানান, মেয়ের বাবা দেলোয়ার হোসেন একজন ফলব্যবসায়ী। বৈদ্যপুর বাজারের স্কুলমার্কেটে তার দোকান রয়েছে। বৃহস্পতিবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে দুই বেয়াই বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা চাকু নিয়ে বেয়াই আজিবর রহমানের পেটে ঢুকিয়ে দেয়। এতে আজিবর রহমান জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএসএম / এমএসএম
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন
আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান
কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি
বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত