যশোর রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকার অধিগ্রহণকৃত জমি ইপিজেট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর
যশোর রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্পের অধিগ্রহণকৃত জমি প্রত্যাশী সংস্থার অনুকূলে-জমি দখল গ্রহণ ও হস্তান্তর করা হয়েছে।গত ২৩ মার্চ শনিবার বেলা সাড়ে এগারোটায় যশোরের অভয়নগরের বালিয়াডাঙ্গা গ্রামে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেপজার যুগ্ম সচিব ও সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ, স্থানীয় প্রেমবাগ ইউনিয়ন চেয়ারম্যান মফিজুর রহমান,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,সাধারন সম্পাদক মোজাফ্ফার আহমেদ। হস্তান্তরযোগ্য জমি মাগুরা মৌজায় ১.২৯০ একর, রাজাপুর মৌজায় ৯০.৬৮৫ একর, প্রেমবাগ মৌজায় ১৭৫.০৮২ একর, চেঙ্গুটিয়া মৌজায় ২৬.৭৮ একর,আরাজি বাহিরঘাটমৌজায় ৯৭.৬৯৭ একর,বালিয়াডাঙ্গা মৌজায় ১০৯.৭৭২ একর,মহাকালমৌজায় ১.৪৫০ একর,আমডাঙ্গা মৌজায় ০.১৫০ একর। মোট জমির পরিমাণ ৫০২.৯০৬ একর।যার প্রাক্কলিত মূল্য ২৬৬ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার, ৫’শ ৩১ টাকা ৯৮ পয়সা মাত্র।এসময় স্থানীয় জমির মালিকরা ন্যায্য মূল্য পাওয়ার জন্য জেলা প্রশসকের নিকট দাবি জানান।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ
আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ
রৌমারীর ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে নিঃস্ব ১৬০ পরিবার
শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা
আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত