মান্দায় শহীদ মিনারে ফুল দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ
নওগাঁর মান্দায় রওশন আলম নামে সাংবাদিক পরিচয়দানকারী এক ব্যক্তি শহীদ মিনারে ফুল দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি তিনি উপজেলার ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরে ২৬ শে মার্চ উপলক্ষে ফুল দেওযার নামে টাকা আদায় করে নিচ্ছেন বিভিন্ন দপ্তর থেকে।
অভিযুক্ত কসমেটিকস ব্যবসায়ী রওশন আলম উপজেলা মান্দা সদর ইউনিয়নের প্রসাদপুর বাজারের হোমিও চিকিৎসক সিরাজুল ইসলামের ছেলে।এনিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ভূমি কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অফিসে এসে সাংবাদিক পরিচয় দিয়ে একটি ভিজিটিং কার্ড হাতে ধরিয়ে দিচ্ছেন। এরপর মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দাবী করে ফুল দেওয়ার নামে সহযোগিতা বা টাকা চাচ্ছেন। সাংবাদিক পরিচয় দেওয়া রওশন আলমকে আমরা কখনো দেখিনি। হঠাৎ করে অফিসে এসে ফুল দেওয়ার নামে সহযোগিতা কামনা করছেন।
তারা আরও জানান, খোজখবর নিয়ে দেখলাম রওশন আলম নামে ব্যক্তি সব অফিসে গিয়ে ফুল দেওয়ার নামে টাকা আদায় করছেন। কসমেটিকস ব্যবসায়ী রওশন আলমের সাথে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ফুল দেওয়ার নামে টাকা আদায় করিনি। তবে বিভিন্ন অফিসে গিয়ে বিজ্ঞাপন চেয়েছি।
এব্যাপারে মান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ বলেন, রওশন আলম নামে ব্যক্তি হঠাৎ করে সভাপতি দাবি করে প্রচার করে বেড়াচ্ছেন। উপজেলায় তার কোন অফিস বা সদস্যদের দেখা যায়নি। তিনি দপ্তর ও সদস্য বিহীন সভাপতির দাবিদার। তার লেখা তেমন কোন সংবাদ দেখি না। মাঝে মধ্যে ফেসবুকে পেজে পত্রিকার পুরো পাতা শিয়ার করে থাকেন। তাকে কসমেটিকস ব্যবসায়ী হিসাবে চিনি।
এমএসএম / এমএসএম
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন
আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান
কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি
বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত