জয়পুরহাটে কিশোর গ্যাং গ্রুপের ৮ সদস্য আটক
জয়পুরহাটে কিশাের গ্যাং "জানু গ্রুপ" এর লিডার সােহানসহ ০৮ সদস্যকে আটক করেছে র্যাব। শহরের স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার বেলা সাড়ে ১১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জয়পুরহাট র্যাব ক্যাম্প।
আটককৃতরা হলেন, গ্রুপ লিডার সোহান (২৪) সাকিব খান রাতুল (২৩), আবদুল্লাহ মুমিন (২৩), জয়ন্ত কুমার (২১), আব্দুল হাই কাফি তামিম (২৩), পিযুষ কুমার মহন্ত আনন্দ (২৪), জয় মহন্ত (২২) ও পিপাস মোল্লা (২৩)। তাদের বাড়ি জয়পুরহাট শহরের বিভিন্ন এলাকায়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, সমসাময়িক সময়ে জয়পুরহাটে কিশাের গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। এমন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গতরাতে স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার সোহানসহ ৮ জনকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ