ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

তারা আমাকে কিভাবে নিষিদ্ধ করে : প্রশ্ন নাসুমের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৮-২০২১ দুপুর ১২:৪৮

আন্তর্জাতিক আঙিনায় নাসুম আহমেদের তেমন পরিচিতি ছিল না। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে আলোচনায় এসেছেন বাঁহাতি এই স্পিনার। আর যেটা হওয়ার সেটাই হচ্ছে। আলোচনায় যেহেতু এসেছেন, নাসুমকে নিয়ে অনেক খবরও প্রকাশ হচ্ছে গণমাধ্যমে। সম্প্রতি একাধিক সংবাদমাধ্যমে খবর এসেছে- যে নাসুমকে নিয়ে এত আলোচনা, তিনি নাকি নিষিদ্ধ নিজ জেলা সুনামগঞ্জের ক্রিকেটেই।

অবশেষে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। নাসুম জানান, এক সময় তার দাদার বাড়ি ছিল সুনামগঞ্জে। কিন্তু সেই ১৯৫৮ সালে তিনি স্থায়ীভাবে চলে আসেন সিলেটে। তাই সুনামগঞ্জ এখন যেহেতু তার পৈতৃক নিবাসই নয়, তারা নিজ জেলার খেলোয়াড় বলে কিভাবে নিষিদ্ধ করে? সেই প্রশ্ন তরুণ এই স্পিনারের।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি পুরো ঘটনাটির ব্যাখ্যা দিয়েছেন এভাবে, “আমার জন্ম, বড় হওয়া, পড়ালেখা কিংবা ক্রিকেট খেলা, সবকিছুই সিলেটে। আমার বাবার জন্মও সিলেটে। একসময় আমার দাদাবাড়ি সুনামগঞ্জ জেলায় ছিল। কিন্তু আমার দাদা ১৯৫৮ সালে সিলেটে স্থায়ীভাবে চলে আসেন। ছোটবেলা সুনামগঞ্জে একবার গিয়েছিলাম এবং রাস্তাঘাটও ঠিক ভাবে চিনিনা ওখানকার। পরবর্তীতে ওখানকার একটা টুর্নামেন্টে একবার 'খ্যাপ' খেলতে গিয়েছিলাম।”

তিনি ‍আরো লেখেন, ‘সম্প্রতি বিভিন্ন সংবাদে হয়তো অনেকে বিভ্রান্ত হয়েছেন আমি আমার জেলা দলে নিষিদ্ধ। কিন্তু আমি যে জেলার হয়ে কখনো খেলিনি, তারা আমাকে কিভাবে নিষিদ্ধ করে? ২০০৫ সালে ১১ বছর বয়সে আমি পেশাগতভাবে ক্রিকেট শুরু করি এবং ওই বছর জেলা ক্রিকেটে সুনামগঞ্জের কোন দলই ছিল না। তখন থেকে সবসময়ই সিলেটের হয়ে খেলেছি। সিলেট লীগে খেলেছি ২০০৬ সাল থেকে এবং সিলেট জেলা দলে খেলেছি ৩ বছর, আর বিভাগীয় দলে ২০১০ সাল থেকে। আল্লাহ্ এর অশেষ রহমতে আমি বাংলাদেশ দলে সুযোগ পেয়েছি এবং ভবিষ্যতে আরও এগিয়ে যেতে সবার দু'য়া কামনা করি।’

জামান / জামান

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি