ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় অবৈধ বানিজ্যিক মিটার সংযোগের অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৩-২০২৪ বিকাল ৫:৫৯

নওগাঁর মান্দায় পল্লী বিদ্যুৎ অফিস থেকে অবৈধভাবে বানিজ্যিক মিটার সংযোগ নিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিছু অবৈধ দখলদাররা। যা জমির মালিকানার সাথে মিটারের কাগজের কোন মিল নেই। পল্লী বিদ্যুৎ সমিতির সহায়তায় এসব অবৈধ বানিজ্যিক মিটার সংযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরকম ঘটনার পেক্ষিতে ভূক্তভোগী এস.এম মেহেদী হাসান বাবু অবৈধ বানিজ্যিক মিটার সংযোগ বিচ্ছিন্ন করার জন্য উপজেলার সতিহাট সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল মানেজার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
ভূক্তভোগীরা হলেন, উপজেলার সাতবাড়িয়া গ্রামের এস.এম মেহেদী হাসান ও আল মাহমুদ বুলেট।
অবৈধ মিটার সংযোগ গ্রহণকারীরা হলেন, উপজেলার সাতবাড়িয়া গ্রামের আকবর আলী, মুনজুয়ারা বিবি, মাহবুর রহমান, মুক্তার হোসেন, আজিজুর রহমান ও কামরুন্নাহার।
অভিযোগ সুত্রে জানাগেছে, অভিযুক্ত ব্যক্তিরা কয়েক বছর পূর্বে  সাতবাড়িয়া এলাকার এস. এম মেহেদী হাসান বাবু ও আল মাহমুদ বুলেটের ক্রয়কৃত সম্পত্তিতে জোরপূর্বক ভাবে রাতারাতি দোকানঘর নির্মাণ করে দখলে নেয়। এরপর অভিযুক্তরা অবৈধভাবে দখল নেওয়া সম্পত্তির উপর নির্মিত দোকানঘরের মালিক সেজে কৌশলে ভূয়া কাগজপত্র দাখিল করে ৮ টি বানিজ্যিক মিটার স্থাপন করে নিয়েছেন। যা বর্তমান জমির উপর নির্মিত দোকানঘরে স্থাপিত মিটারের জমির মালিকানার সাথে কাগজের কোন মিল নেই।

এব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির মান্দা জোনাল অফিসের সহকারী ডেপুটি জেনারেল ম্যানেজার শামিম আহমেদ বলেন, বিভিন্ন মহলের তদবির ও মামলা থাকার কারণে অবৈধ বাণিজ্যিক মিটার সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হচ্ছে না।

এমএসএম / এমএসএম

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন

আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান

কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি

বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ