মেঘনায় ট্রলারডুবি: অভিযান শেষ,চারদিনে ৯ মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মাঝামাঝি এলাকায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনার চতুর্থ দিনে আজ সোমবার নিখোঁজ এ পর্যন্ত মোট নয় জনের মরদেহ উদ্বার করেছে। আজ নিখোঁজ পুলিশ কনস্টেবল ও তার ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে অভিযান শেষ হয়েছে।নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে এ নিয়ে গত চারদিনে মোট নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।ভৈরব নৌ-পুলিশ ইউনিটের অফিসার ইনচার্জ কেএম মনিরুজ্জামান চৌধুরী জানান, এই দুর্ঘটনায় দিনেই একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আটজন নিখোঁজ ছিলেন। ঘটনার দ্বিতীয় দিনে দুজন, তৃতীয় দিনে তিনজন ও সর্বশেষ চতুর্থ দিনে বাকি তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।তিনি বলেন, আজ সোমবার সকালে হাইওয়ে পুলিশের কনস্টেবল সোহেল রানা (৩৪) ও তার শিশু ছেলে রাইসুল (৫) এবং কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মানিকখালী গ্রামের বেলন দে'র (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত কনস্টেবল সোহেল রানার ভগ্নিপতি সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, গত শনিবার দুপুরে সোহেল রানার স্ত্রী মৌসুমি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তার মেয়ে মাহমুদা সুলতানা ইভার মরদেহ এবং সর্বশেষ আজ সোমবার সোহেল রানা ও তার শিশু ছেলে রাইসুলের মরদেহ উদ্ধার করা হলো। তাদের মরদেহ ফতেহাবাদ গ্রামের বাড়ীর পারিবারিক গোরস্থানে দাফন করা হবে জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
Link Copied