ক্লাব অফ চট্টগ্রাম সিটি কলেজ ঢাকা'র নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত
ক্লাব অফ চট্টগ্রাম সিটি কলেজ, ঢাকা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল এবং বার্ষিক সাধারণ সভা গতকাল ২৩মার্চ ২০২৪ইং ১২ রমজান রোজ শনিবার, বিকাল ৪ ঘটিকায় রাজধানীর গলফ ক্লাব পাম ভিউ রেস্টুরেন্টে সংগঠনের আহ্বায়ক ফরহাদ উদ্দিন আহাম্মদ শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সাবেক শিক্ষক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সদস্য প্রফেসর মো: মশিউজ্জামান এবং তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কলেজের সাবেক ভিপি জহিরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল হক চৌধুরী রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী মাজেদা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম সোহেল, আহসান কামাল চৌধুরী সোহাগ, আজিমুল হাই, মো. শাহ ইলিয়াস শেকুল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তি মাহমুদ। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদ কামাল উদ্দিন, প্রয়াত সদস্য রহমত উল্লাহ মিশুর প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ক্লাব অব চট্টগ্রাম সিটি কলেজ,ঢাকা এর নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৪ ইং গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন সভাপতি ফরহাদ উদ্দিন আহাম্মদ শিমুল, সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি তৌফিক আনোয়ার শান্তনু, সাধারণ সম্পাদক আহসান কামাল চৌধুরী সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আজিমুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ ইলিয়াস শেকুল, কোষাধ্যক্ষ সদরুল আলম শিপু, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা খাঁন (সনি), দপ্তর সম্পাদক আব্দুল্লাহ ফয়সাল মিনার, সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল হোসেন অভি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুক্তি মাহমুদ, সংস্কৃতিক সম্পাদক জোবায়ের বিন খায়ের, কার্যনির্বাহী সদস্য আবু মনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, রেজাউল করিম সোহেল, মো. ইমতিয়াজ আহমেদ। নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দরা।
ইফতার আয়োজন এর মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান
অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব