ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

পুরান ঢাকা সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ


কে এম রায়হান  photo কে এম রায়হান
প্রকাশিত: ২৫-৩-২০২৪ দুপুর ৪:৩৮

দৈনিক বাংলাদেশের আলোর জাফরুল আলমকে আহ্বায়ক ও একাত্তর টেলিভিশনের হাসান আহমেদকে সদস্যসচিব করে পুরান ঢাকা সাংবাদিক ফোরামের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) পুরান ঢাকার এক অভিজাত রেস্তোরাঁয় ইফতারপরবর্তী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।

আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা নিউজ২৪.কম-এর সুমন দত্ত, এশিয়ান টেলিভিশনের প্রদীপ বড়ুয়া জয় ও সংবাদ সারাবেলার মোস্তাফিজুর রহমান মোস্তাক। যুগ্ম সদস্যসচিব নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের নারগিস জুঁই ও আলোকিত বাংলাদেশের মাহমুদ সালেহীন।
এছাড়া সদস্যদের মধ্যে গাজী টেলিভিশনের হাসান ইমাম ইমরান, আমাদের সময়ের ফয়সাল তনু, কোলকাতা টেলিভিশনের মোস্তাকিম নিবিড় ও দৈনিক সবুজ বাংলার আরমান হোসেন বাদল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত আহ্বায়ক জাফরুল আলম। কমিটি সূত্রে জানা যায়, আহ্বায়ক কমিটির মেয়াদ সর্বোচ্চ ৬ মাস বহাল থাকবে। এর মধ্যে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হবে।

এমএসএম / এমএসএম

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান