ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৫-৩-২০২৪ বিকাল ৫:৬

লালমনিরহাটে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

সোমবার(২৫ মার্চ) লালমনিরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ রাসেল মিয়া(২৪)। সে জেলার আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ী (হাজীগঞ্জ) এলাকার মোঃ নুর হক ওরফে নুরুল হকের পুত্র।

আদালত সূত্র জানায়, আদিতমারী থানা পুলিশের একটি টিম গত ২৭ জুলাই ২০১৮ সালে একটি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী উত্তরপাড়া তিনমাথায় অবস্থান নেয়। এবং সেখানে ৪০ বোতল(১০০ মিলি ওজনের প্রতিটি বোতল) ফেনসিডিলসহ রাসেল মিয়াকে আটক করে। এ ঘটনায় রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সেই মামলায় আদালত স্বাক্ষ‌্য প্রমাণ শে‌ষে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপ‌স্থিত ছিলেন। পরে তাকে লালমনিরহাট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

লালমনিরহাট জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন