ফের পেছাল ডুয়েটের ভর্তি পরীক্ষা
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) স্নাতক ভর্তি পরীক্ষা ফের পেছানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আবেদনপত্র জমা, প্রবেশপত্র ডাউনলোডের সময়ও বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) ডুয়েট ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি সূত্রে এ তথ্য জানা যায়।
গত ১১ ও ১২ জুলাই ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি ও অনেক শিক্ষার্থীর ফল না পাওয়ার প্রেক্ষাপটে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। করোনার সংক্রমণ না কমায় দুই মাস পিছিয়ে ৫ ও ৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। এখন ভর্তি পরীক্ষার দিনক্ষণ আরেক দফায় বাড়ানো হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি আবেদনের ও প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৪ সেপ্টেম্বর বিকেল ৪টায়। ভর্তি পরীক্ষা হবে ২৯ ও ৩০ সেপ্টেম্বর। ফল প্রকাশ করা হবে ১০ অক্টোবর বিকেলে ৪টায়।
জামান / জামান
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ