লালমোহনে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা
ভোলার লালমোহনে মো. শরীফ (২৬) নামে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড সৈনিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শরীফের চিৎকারে স্থানীয়রা এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। শরীফ ওই এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে। এদিকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত মো. আশিক মাতাব্বর (২০) নামে একজনকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। অভিযুক্ত আশিক একই এলাকার আলম মাতাব্বরের ছেলে।
জানা গেছে, গত রোববার রাতে দোকান বন্ধ করে প্রায় এক লাখ টাকা নিয়ে বাসায় রওনা দেন ব্যবসায়ী মো. শরীফ। এ সময় পেছন থেকে আশিক টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে শরীফের মাথায় কোপ দেয়। পরে শরীফের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান এবং হামলাকারী আশিককে টাকাসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তছির আহমেদ জানান, স্থানীয়রা ছিনতাইকারীকে আটক করে আমাকে খবর দিলে আটককৃতকে পুলিশের কাছে হস্তান্তর করি। ছিনতাইকারীর আঘাতে গুরুত্বর আহত শরীফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এদিকে ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলার ঘটনায় বিকাশ ব্যবসায়ী মো. শরীফের বড় ভাই মো. হেলাল মৌলভী বাদী হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং-০৮, তারিখ ১৬ আগস্ট)।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লুণ্ঠিত টাকা উদ্ধারসহ আসামিকে থানায় নিয়ে আসে। ভিকটিমের বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়দের দাবি, আশিক তার বাবা আলম মাতাব্বরের নেতৃত্বে এলাকায় চুরিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আশিক ও আলম মাতাব্বরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান