মান্দায় গ্রাহকের আমানত নিয়ে লাপাত্তা সমিতি
নওগাঁর মান্দায় ''পূবালী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি'' নামে একটি বেসরকারি সংস্থা গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন। প্রতি মাসে মোটা অঙ্কের লাভ দেওয়ার প্রলোভনে হাতিয়ে নিয়েছেন শতাধিক গ্রাহকের প্রায় কয়েক কোটি টাকা। সংগঠনটির প্রধান কার্যালয়টি পরিচালিত হতে উপজেলার প্রসাদপুর ইউপির গোটগাড়ী বাজার থেকে। এই বাজার এলাকার স্থানীয় মোয়াজ্জেম হোসেন নামে এক ব্যক্তি সমিতিটি পরিচালিত করতেন।
অফিস বন্ধ করে লাপাত্তা হওয়ার খবর পেয়ে অর্ধ শতাধিক আমানতকারী গত সোমবার (২৫ মার্চ) উপজেলা চত্বর "সমবায় কার্যালয়ের "সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচি পালন কালে বক্তরা বলেন, আমরা গরিব মানুষ। অনেক কষ্ট করে যতটুকু অর্জন করেছি তা সম্পূর্ণ নিয়ে চলে গেছে। আমরা টাকা ফেরৎ না পেলে মরে যাবো। পরিশ্রমের মাধ্যমে তিল তিল করে অর্থ গুলো জমা করেছিলাম। মুনাফা বেশি দিবে বলে কৌশলে আমাদের টাকা হাতিয়ে নিয়েছেন। এখন অফিস ঘরে তালা ঝুলিয়ে সমিতির পরিচালনা কমিটির সকল সদস্য উধাও হয়েছেন। তাদেরকে আর দেখা যাচ্ছে না। তাই আমারা টাকা উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অচিরেই যেন সংগঠনটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। সেজন্য সকলের সুদৃষ্টি কামনা করছেন আমানতকারীরা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক কাজী বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন
আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান
কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি
বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত