ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৩-২০২৪ দুপুর ২:৫৯

নাটোরের গুরুদাসপুরে পিকআপের সঙ্গে অটোভ্যানের ধাক্কায় আয়চান (৫৫) নামের একজনের মৃত্য হয়েছে। এসময় গুরুত্বর আহত হয়েছে আরো ৩ জন।  

সোমবার বেলা ১১ টায় উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলী ঘোষপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। মৃত আয়চান ধারাবারিষার দাদুয়া গ্রামের মৃত পিয়ার মন্ডলের ছেলে। আহতরা হলেন- উপজেলার চলনালী গ্রামের মৃত ঈসা মন্ডলের স্ত্রী পরী (৫৫), ধারাবারিষা খাঁকড়াদহ গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৪৫) এবং বড়াইগ্রামের কচুগারী গ্রামের জইমুদ্দিন আলীর ছেলে মো. লালন (২৫)।  

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়- আয়চানসহ আহত আরোও ৩ জন অটোভ্যান যোগে নয়াবাজার হতে গুরুদাসপুর যাচ্ছিলেন। এসময় অটোভ্যানটি ঘোষপাড়া এলাকায় পৌছালে বেপরোয়া গতিতে থাকা কাঁচামালবাহী পিকআপ (চট্রো-মেট্রো-ন ১১-৭১৯০) পেছন থেকে ধাক্কাদিলে ভ্যানটি উল্টে যায়। এসময় ভ্যান চালকসহ আরোও তিন যাত্রী গুরুত্বর আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন সুলতানা লুনা আয়চান নামের একজনকে মৃত ঘোষনা করেন। অপর ৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে পাবনা মেডিকেলে এবং ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন - ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির