গুইমারা বিজিবি ও বর্ডার গার্ড হাসপাতাল কর্তৃক ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
সেক্টর সদর দপ্তর, গুইমারা এবং বর্ডার গার্ড হাসপাতাল, গুইমারা কর্তৃক এতিম ও স্বল্প আয়ের মানুষদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন, কর্ণেল আবুল এহসান পিবিজিএম. পিএসসি এবং লেঃ কর্ণেল আবু সাইফুজ্জামান। আরো উপস্থিত ছিলেন গুইমারা বিজিবি সেক্টর জিটুআই মেজর শাহ মো: আজাদ আলী এডি.ওপি।
এবছর প্রধানমন্ত্রী ইফতার পার্টি আয়োজন না করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেছেন, যাদের ইফতার পার্টি করার আগ্রহ ও সাধ্য আছে তারা যেন সেই ইফতার পার্টির টাকা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা পোষণ করে বিজিবি মহাপরিচালক বিজিবি'র সকল রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার এতিম ও স্বল্প আয়ের মানুষদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের নির্দেশনা প্রদান করেছেন।
এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ ২০২৪ তারিখ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গুইমারা সেক্টর ও বর্ডার গার্ড হাসপাতাল, গুইমারা কর্তৃক এতিম ও স্বল্প আয়ের মানুষদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন এর ব্যবস্থা করা হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন