ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

দৌলতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে ১জন জখম


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৭-৩-২০২৪ বিকাল ৫:৩২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ১জন মারাত্মকভাবে জখম সহ ২ জন আহত হয়েছে। জানা গেছে  হামলায় মাদিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা বাবুল আখতার এর ছোট মেয়ে তামান্না খাতুন ও নাতী মরিয়ম খাতুন শারীরিকভাবে লাঞ্ছিত হাওয়া সহ আহত হয়। এবং বড় মেয়ে তানিয়া খাতুন ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে জখম প্রাপ্ত হয়ে আহত হয়।

সন্ত্রাসী হামলার শিকার হওয়া ভুক্তভোগী তানিয়া খাতুন জানান, আমার মা মারা যাওয়ার পরে ওয়ারিশ সূত্রে, আমার মায়ের সম্পত্তির মালিকানা বোনেরা বুঝে পাই। এবং সেই সম্পত্তি জোর করে ভোগ দখল সহ জমিতে থাকা গাছপালা জোর করে কেটে নিয়ে বিক্রি করে দেয়ার পায়তারা করতে থাকে আমার চাচা কারি সরকার সহ তার ছেলে জোগনুর জামান সুইট সরকার। 

তারই ধারাবাহিকতায় ২৭/০৩/২০২৪ ইং তারিখ সকাল ৮:৩০ মিনিটে আমার জমিতে অনধিকার প্রবেশ করিয়া সন্ত্রাসী কায়দায়  তারা আমাদের গাছ কাটিয়া নিতে থাকে । এমন অবস্থায় আমি নিষেধ করিতে গেলে কারি সরকারের হুকুমে জোগনুর জামান সুইট সরকারের হাতে থাকা দেশীয় অস্ত্র  হাসুয়া দিয়ে আমাকে খুন করার উদ্দেশ্যে মাথার উপরে কোপ মারিতে গেলে আমি বাম হাত দিয়ে প্রতিরোধ করলে আমার হাতে কোপ লাগিয়া মর্মান্তিকভাবে জখম হয়ে আহত হই।  এবং আমার ছোট বোন ও মেয়েকে এই হামলায় অতপ্রতভাবে অংশগ্রহণকারী সুইট সরকারের স্ত্রী জেসমিন আক্তার, অজিফা সরকার সহ গুলজার হোসেন লোহার রোড ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে।

পরবর্তীতে আমাদের ডাক চিৎকারে আমার বাবা-মা সহ ফুফাতো ভাইয়েরা এগিয়ে আসলে তারা আমাদের আহত অবস্থায় ফেলে চলে যায়। পরে আমার ফুফাতো ভাইয়ের সহযোগিতায় দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি এবং আমার হাতে ধারালো অস্ত্রের কোপে গভীর ক্ষত সৃষ্টি হওয়ায় ছয়টি সেলাই দেওয়া হয়। এ বিষয়ে পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বুলবুলের সাথে কথা হলে তিনি জানান,ওদের সম্পত্তি নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে এমন অবস্থায়  আইনি সহায়তা নিতে ভুক্তভোগীদের পরামর্শ প্রদান করেন তিনি।

এমন অবস্থায় ভুক্তভোগী তানিয়া খাতুন নিজে বাদী হয়ে, দৌলতপুর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি এজাহার জমা দেন। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার