ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সুবিধাবঞ্চিত শিশুদের সুন্দর হাতের লেখা চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৭-৩-২০২৪ বিকাল ৫:৩৬
টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত শিশুদের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলে ভলান্টিয়ার ফর বাংলাদেশ  এর আয়োজনে শিশুদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিশুদের চেতনায় স্বাধীনতা" এই প্রতিপাদ্য নিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) টাঙ্গাইল জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। এ ইভেন্টটি টাঙ্গাইল জেলা সদর হাউজিং ব্রিজ সংলগ্ন সুবিধাবঞ্চিত শিশুদের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলে অনুষ্ঠিত হয়। এতে সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের নিয়ে সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এস. এম. সালমান, সংগঠনের ভলান্টিয়ারগণ, শিক্ষক মন্ডলী'সহ স্কুলের শিক্ষার্থীগণ। অনুষ্ঠানটি সকাল ১০ টায় শুরু হয়। এরপর প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। আয়োজকগণ জানান, শিশুদের স্বাধীনতার চেতনায় উদ্ভূদ্ধ করতে ও শিশুমনের সৃজনশীলতাকে ফুটিয়ে তুলতে এ ধরনের আয়োজন কার্যকরী বলে আমরা আশাবাদী। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। 
 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত