হরিণাকুণ্ডুতে শের আলী ফাউন্ডেশনের খাদ্য সহায়তা
রমজান উপলক্ষ্যে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক হাজার দুস্থ মানুষকে দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। বৃহস্পতিবার সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে ‘শের আলী ফাউন্ডেশন’ নামের প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়। ইউএনও মো. আক্তার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের হাতে ওই খাদ্য সহায়তা তুলে দেন। খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজ। এ সময় আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি মো. শের আলী। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাকিব হাসান, ওই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও জেলা রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি এম, এ, কবির, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সন্টু, দপ্তর সম্পাদক মুক্তার হোসেন, প্রেস ক্লাব হরিণাকুণ্ডুর সভাপতি এম. সাইফুজ্জামান তাজু প্রমূখ।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী এই সংগঠনটি বিভিন্ন সময়ে সেবামূলক নানান কর্মসূচী পালন করে আসছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আক্তার হোসেন বলেন, এটি একটি মানবিক কাজ। এ ধরণের সহায়তা নিয়ে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সেবামূলক এসব কাজ অব্যাহত রাখতে তিনি প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের প্রতি আহব্বান জানান।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি