ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৩-২০২৪ দুপুর ৩:৫১
ভোলার লালমোহনে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে তিন্নু (১৮) নামে এক গৃহবধূ। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই গৃহবধূ কে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। 
বৃহস্পতিবার সকালে লালমোহন পৌরসভার ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 
গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড ওসিমুদ্দিন হাওলাদার বাড়ির মো: মোস্তফার ছেলে সুফিয়ানের সাথে পৌরসভা ১১ নং ওয়ার্ডের বাসিন্দা শফিজলের মেয়ে তিন্নুর বিবাহ হয়। সুফিয়ান একটি ক্রোকারিজ কোম্পানির গাড়ির ড্রাইভার। স্ত্রী তিন্নুকে নিয়ে পৌরসভার ১নং ওয়ার্ডে মফিজ মিয়ার বাসায় ভাড়া থাকতেন তিনি। 
সুফিয়ান জানান, সকালে বাসার পাশেই কোম্পানির মালামাল লোড করছিলেন। এমন সময় বাসার জানালার দিকে নজর গেলে ঘরের আঢ়ার সাথে ওড়না পেঁচিয়ে তিন্নুকে গলায় ফাঁস দিতে দেখেন। পরে সহযোগী সোহেলসহ ঘরের দরজা ভেঙে তিন্নুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে তিন্নু কেনো আত্মহত্যার চেষ্টা করেছে, এ বিষয়ে জানা নেই বলে জানান সুফিয়ান।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন, সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। গৃহবধূর উন্নত চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত