সিরিজ বোমা হামলার অবশিষ্ট মামলার কার্যক্রম শেষ করার দাবিতে লালমোহনে আলোচনা সভা
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার অবশিষ্ট মামলার বিচার কার্যক্রম শেষ করার দাবিতে ভোলার লালমোহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় এমপি শাওন বলেন, বাংলাদেশকে জঙ্গি-তালেবানি রাষ্ট্র এবং ইসলামকে সন্ত্রাসী ধর্মের কালিমা লেপনের ষড়যন্ত্রের অংশই হলো সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এতে বিএনপির দায় ও সম্পৃক্ততা রয়েছে। তাদের ভূমিকাই প্রমাণ করে বিএনপি একটি উগ্র মৌলবাদী জঙ্গি দল।
তিনি আরো বলেন, আগস্ট এলেই ষড়যন্ত্রে মেতে ওঠে ষড়যন্ত্রকারীরা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পুনঃতদন্ত করে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মুখোশ উন্মোচন করতে হবে। বাংলাদেশে যে অলঙ্ঘনীয় দেয়াল সৃষ্টি করেছে বিএনপি, একুশে আগস্ট গ্রেনেড হামলা করে সে দেয়াল আরো উঁচু করে দিয়েছে তারা। বিএনপি বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য ঠিকানা।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ অনেকে।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান