ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে দৈনিক সকালের সময় পত্রিকার পাঠক ফোরাম গঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৮-৩-২০২৪ বিকাল ৫:১৪
তরুন কবি, লেখক ও সুধীজনদের নিয়ে জাতীয় সংবাদ মাধ্যম "দৈনিক সকালের সময়" পত্রিকার পাঠক ফোরামের টাঙ্গাইল জেলা কমিটি গঠিত হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদের অগ্রপথিক দৈনিক সকালের সময় পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোঃ রাশেদ খান (রাসেল) তরুন প্রজন্মকে ভালো কাজের জন্য ঐক্যবদ্ধ করতে ও পত্রিকার সাথে পাঠকদের সেতুবন্ধন তৈরি করতে এ কমিটি গঠন করেন। এ কমিটিতে তরুণ লেখক মো. মনজুরুল ইসলামকে সভাপতি ও কবি মো. এনায়েত করিমকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটির গঠন করা হয়। কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মোবারক হোসেন খান,  জহুরুল ইসলাম মিরাজ, সুমন এনায়েত, যুগ্ম সম্পাদক মো. রহমাতুল্লাহ, মো. হুমায়ুন কবির, অনিক সূত্রধর, সাংগঠনিক সম্পাদক রমিজ তালুকদার, মিনারুল ইসলাম, মো. শাওয়াল সিদ্দিকী, প্রচার সম্পাদক নিলয় সাহা, দপ্তর সম্পাদক মো. আমির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক সুলতাম মাহমুদ বিজয়, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহাদিয়া ইসলাম মীম, নারী সম্পাদক রেনু আক্তার, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এস এম মিজানুর রহমান রাসেল, কোষাধ্যক্ষ রবিন আহমেদ, কার্যনির্বাহী সদস্য অভিজিৎ রায়, রাজু আহমেদ, শাহাদত হোসেন, হাবিবুর রহমান কানন ও আবুল কাশেম। দৈনিক সকালের সময় পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোঃ রাশেদ খান (রাসেল) বলেন, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এই ফোরামে অন্তর্ভুক্ত করা হবে। কর্তৃপক্ষ বিশ্বাস করে দায়িত্বশীল লেখা প্রকাশের পাশাপাশি পাঠকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে দেওয়া এবং জনগণের মধ্যে ইতিবাচক মনস্তত্ব গঠনে সহযোগিতা করাও আধুনিক গণমাধ্যমের কাজ। পাঠক তো যে কেউ হতে পারে, পত্রিকা কে পড়ছে তা তো আর জানা সম্ভব নয়। তবে একটি সেতুবন্ধন পাঠকদের সাথে তৈরির জন্য  এই উদ্যোগ। পত্রিকাটি একটা মহৎ উদ্যোগের অংশ। আমরা মানুষের জীবন ঘনিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই, মানুষের মৌলিক চাহিদা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। খেয়াল করলে দেখবেন, দৈনন্দিন ঘটনা প্রবাহ ফলোআপ নিউজে প্রাধান্য পায় না। এর কারণ হচ্ছে, ঘটনাটা কোনো না কোনোভাবে মানুষ বর্তমানে জেনে যায়, কিন্তু বিচার-বিশ্লেষণ এবং ঘটনার অন্তরালের খবরগুলো মানুষের জানা সম্ভব হয় না। আমরা প্রধানত সেই জায়গাটিতে কাজ করতে চাই। এজন্য আমাদের সাংবাদিকদের পাশাপাশি পাঠকদের সহযোগিতা বেশি প্রয়োজন। 
 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত