ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে মৎস্যজীবী জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৮-৩-২০২৪ বিকাল ৫:১৭

পটুয়াখালীতে কয়েকজন ইউপি সদস্যদের টিসিবি পন্য বিতরনে অনিয়ম ও আত্মসাত করার প্রতিবাদে শত শত টিসিবি কার্ডধারী মৎস্যজীবী জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

বুধবার(২৭ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে  পটুয়াখালী সদর উপজেলার ১২ নং বড়বিঘাই ইউনিয়নে তিতকাটা ক্যাম্প বাজারে বড়বিঘাই ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বর মোঃ মাঈনুল হাসান জিয়া, ৫ নং ওয়ার্ডের মেম্বর মোঃ কাওসার আকন, ৭ নং ওয়ার্ডের মেম্বর জামাল হোসেন মিন্টু, ৮ নং ওয়ার্ডের মেম্বর মোঃ মিজানুর রহমান ও  ৯ নং ওয়ার্ডের মেম্বর মোঃ জামাল হাওলাদার, সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বর বিউটি ও ৫,৬,৭ নং ওয়ার্ডের মহিলা মেম্বর মনিরা আক্তার এলাকার কার্ডধারী জেলেদের টিসিবি পন্য চাল বিতরনে অনিয়ম ও আত্মসাত করা এবং অত্র বড়বিঘাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী জেলেসহ এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন দক্ষিন বিঘাই মৎস্যজীবী গ্রাম সমিতির সভাপতি আবুল কালাম, জেলে আঃ রব ফরাজী, জেলে আব্দুস সোবাহান,  জেলে জেসমিন, জেলে মোঃ খলিল, জেলে মো: ফোরকান, জেলা রাহাত শরীফ প্রমুখ। জেলে নেতা আবুল কালাম জানান, উল্লেখিত মেম্বররা টিসিবি কার্ডধারী জেলেদের দুই মাসে ৮০ কেজি করে চাল বিতরন না করে ৬০ কেজি করে চাল বিতরনের উদ্যোগ নিলে ইউপি চেয়ারম্যান আবু জাফর হাওলাদার এতে বাধা দেয় এবং ২৫ মার্চ খাটাশিয়া বাজারে পটুয়াখালী সদর উপজেলা সমাজসেবা অফিসারের উপস্থিতিতে ইউনিয়নের পাঁচ শতাধিক কার্ডধারী  জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরন করেন। এতে ক্ষিপ্ত হয়ে উল্লেখিত মেম্বররা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র করে তার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছেন। জেলে জেসমিন জানান, আমি টিসিবি কার্ডধারী জেলে, আমাকে বাদদিয়ে জেলে না তাকে রিসিভের মাধ্যমে চাল দেয়ার চেষ্টা করছিল, চেয়ারম্যান জানতে পেরে তা বন্ধ করে দেয়। তাই ওরা চেয়ারম্যানের বিরুদ্ধ মিথ্যা কথা বলে। এ রকম অভিযোগ করেন মানবন্ধনে অংশগ্রহনকারী জেলেরা। 

পরে বাজারে বিক্ষোভ মিছিল করেন জেলেরাসহ এলাকাবাসী।

ইউপি চেয়ারম্যান আবু জাফর জানান, সব মেম্বারদেরকে বলেছি  জেলেদের দুইমাসে প্রাপ্য ৮০ কেজি করে  চালের ১ কেজি চালও কম দেয়া যাবেনা। আমি উপজেলা সমাজসেবা অফিসারকে উপস্থিত রেখে কার্ডধারী প্রতি জেলেকে ৮০ কেজি করে চাল দিয়েছি। এতে ৫/৭ জন মেম্বর আমার বিরুদ্ধে লেগেছে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত