শেখ হাসিনার নেতৃত্বে কৃষকের ভাগ্য উন্নয়ন ও কৃষি উৎপাদনে বিস্ময়কর সাফল্য এসেছে
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার কৃষকের কষ্ট লাঘব ও কৃষককে লাভবান করতে কৃষি যান্ত্রিকীকরণ, বাণিজ্যিকীকরণ, কৃষিপণ্যের রপ্ততানি বৃদ্ধি, বিনা মূল্যে বীজ ও সার বিতরণ,বিশাল ভর্তুকিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়ন করার ফলে কৃষকের ভাগ্য উন্নয়ন ও কৃষি উৎপাদনে বিস্ময়কর সাফল্য এসেছে। ২৮ মার্চ দুপুরে কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের পাটুলিয়া গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোযন প্রকল্পের আওতায় দক্ষিণাঞ্চলের কৃষিতে চ্যালেঞ্জ, উত্তরণের উপায় ও সম্ভাবনা বিষয়ক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না, সবার সম্মিলিত প্রচেষ্টায় ফুলে ফলে ভরে উঠবে কৃষকের পরিবার আর উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে দক্ষিণ অঞ্চল এগিয়ে যাবে বাংলাদেশ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের(খামার বাড়ি) মহা পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কৃষক সমাবেশে কৃষকরা তাদের বিভিন্ন সমস্যার কথা স্থানীয় এমপিসহ আমন্ত্রিত অতিথিদের অবহিত করেন। এর মধ্যে সেচের জন্য পানির ব্যবস্থা , গভীর নলকুপ, স্লুইচ গেট,, লবণ পানি উত্তোলন বন্ধ,সহজ স্বার্থে কৃষি ঋনের ব্যবস্থা ,মিষ্টু আলু, আলু ও সবিজর জন্য হিমাগার স্থাপন অন্যতম । এসময় কৃষকরা তাদের উৎপাদিত ফসল প্রদর্শনসহ ফসল চাষের আর্থিক সুবিধার বিষয় তুলে ধরেন। ফসল চাষে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় বক্তারা, গুনগত ও মানসম্পন্ন তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়ানোসহ পতিত জমিকে চাষের আওতায় আনার পরামর্শ দেন। স্বল্প মেয়াদী ধান চাষের পাশাপাশি তেল জাতীয় ফসল সূর্যমুখী, সরিষাও মিষ্টি আলু, তরমুজসহ অন্যান্য ফসল চাষের জন্য উৎসাহিত করা সহ কৃষকের পাশে থেকে তাদের সরকারি ও বেসরকারি ভাবে সর্বোচ্চ সহযোগীতা করার আশ্বাস দেন। কয়রা উপজেলা কৃষি অফিসার আব্দুল্যাহ আল মামুনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ,কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনার উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি ঢাকার প্রকল্প পরিচালক কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মোখলেচুর রহমান,ক্লাইমেট স্মাট কৃষি প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিচালক শেখ ফজলুল হক মনি, কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজ জামান, কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা। বক্তৃতা করেন,আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু প্রমুখ।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত