ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিবগঞ্জে ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১১ কিলোমিটার খাল পুন:খননের উদ্বোধন


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ২৮-৩-২০২৪ বিকাল ৬:১০

বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ ২য় পর্যায়ের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীর পানি সেচের জন্য খালে সংরক্ষণের লক্ষে বড়দাড়া ও ভূরভূরা খাল পুন:খনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে এই ১১ কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। এ উপলক্ষে বড়দাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। এ সময় তিনি বলেন, খালটি পুন:খনন হওয়ার পর কৃষির ১ হাজার হেক্টর জমি সেচের আওতায় আসবে। পাশপাশি সুবিধা পাবে পাঁচ হাজার কৃষক। এছাড়া ভূ-গর্ভস্থ পাািন ব্যবহারের চাপ কমানো, পরিবেশের উন্নয়ন, জীব বৈচিত্র রক্ষা ও আবাদযোগ্য জমিতে সেচের ব্যবস্থা করে তিন ফসলী জমিতে রুপান্তরিত হবে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন, বিএমডিএ রাজশাহী সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী রফিকুল হাসান, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা