বাড়ি লিখে না দেয়ায় বাবাকে ছুরিকাঘাত
যশোরে ছেলের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বাবা জাহিদ শেখ (৪৮)। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় নিয়ে যাওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার যশোর শহরের পূর্ববান্দী মোল্লাপাড়া বাঁশ তলায় ঘটনাটি ঘটে। আহত জাহিদ শেখ বাঁশতলা এলাকার সফিয়ার রহমানের ছেলে। আহত জাহিদ শেখ সাংবাদিকদের জানিয়েছেন, বখাটেদের সঙ্গে মেলামেশার কারণে মাসখানেক আগে ছেলে ইমাম হাসান জয়কে (২০) বাড়ি থেকে বের করে দেন। গতকাল সকাল ১০টার দিকে সে বাড়িতে এসে তার নামে বাড়ি লিখে দিতে বললে আমি না করি। এতে সে পিঠ ও কোমরে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. খন্দকার রেজওয়ান উদ দারাইন বলেন, জাহিদকে গুরুতর রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠাই। তার অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় সার্জারি বিভাগের ডাক্তার নাজিব উদ্দিন তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করেন। জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ
আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ
রৌমারীর ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে নিঃস্ব ১৬০ পরিবার
শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা
আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত