ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৩-২০২৪ দুপুর ২:১৫
 মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। 
শুক্রবার সকালে লালমোহনের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে উত্তর বাজার বায়তুর রেদোয়ান জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে চৌরাস্তায় এসে সমবেত হয়। 
পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ থেকে মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে কঠোর আইন পাস ও অভিযুক্ত বাসু দাসকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানায় শিক্ষার্থীরা।  
এসময় উপস্থিত ছিলেন, সরকারি শাহবাজপুর কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব সিকদার, মোহাম্মদ সুজন, ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী আবদুল আজিজ, শামসুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষার্থী রাহাত হাসান রুমি, হাফেজ আমানুল্লাহ ও ফজলে রাব্বিসহ আরো অনেকে। 
উল্লেখ্য, গত ২২ মার্চ তজুমদ্দিন উপজেলার এক ব্যক্তির ফেসবুক পোস্টে মহানবী (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ কমেন্টস করে বাসু দাস নামে এক যুবক। বাসু দাস তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নের বাসিন্দা, চারু গোপাল দাসের ছেলে। কমেন্টসটির পরপরই ক্ষোভে ফুঁসে ওঠেন ধর্মপ্রাণ মুসলমানেরা।
 

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত