কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছে
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের চাঁন মিয়ার বাড়িতে একজন ও একই ইউনিয়নের বড়িবাড়ি গ্রামের ধানক্ষেতে অপর একজন নিহত হন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। নামিলা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে কাপাসিয়া থানাধীন সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে মনির উদ্দিনের ছেলে মো. চাঁন মিয়ার বাড়িতে অজ্ঞাত পরিচয়ের কিছু লোক গরু চুরির উদ্দেশে প্রবেশ করেন। এ সময় চাঁন মিয়া গরু চুরির বিষয়টি টের পেয়ে ডাকাডাকি শুরু করলে এলাকাবাসীকে গিয়ে ধাওয়া করে ঘটনাস্থলেই একজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয় ।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যুর আগে গণপিটুনিকালে তার নাম হৃদয় বলে জানিয়েছেন। কিন্তু বিস্তারিত পরিচয় জানায়নি। তার পরনে নীল শার্ট ছিল। এছাড়াও এলাকাবাসীর ধাওয়া খেয়ে পার্শ্ববর্তী বড়িবাড়ি গ্রামের ধানক্ষেতে লুকাতে গিয়ে পিছু নেয়া উত্তেজিত এলাকাবাসী তাকে ধানক্ষেত থেকে খুঁজে বের করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তিনিও মারা যান। তার নাম পরিচয় কিছুই জানা যায়নি।
সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার পারভেজ সাংবাদিকদের জানান, গরু চুরিরোধে এলাকায় গ্রামবাসী পাহারা বসিয়েছিল। বৃহস্পতিবার রাতে গাড়িতে করে একটি কৃষকের বাড়িতে গরু চুরি করতে কয়েকজন আসেন। পরে গ্রামবাসী গরু চুরির বিষয়টি টের পেয়ে তাদের দুইজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে নামিলা গ্রামে একজন ও পাশ্ববর্তী বড়িবাড়ি গ্রামের ধানক্ষেতে আরেকজন নিহত হন। আরও চার—পাঁচজন গরু চোর পালিয়ে গেছে।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, কাপাসিয়া উপজেলাধীন সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের মোসলেমের বাড়ীতে অজ্ঞাত লোকজন গরু চুরি করতে যায়। পরে এলাকাবাসী টের পেয়ে দু্জনকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া
বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল
লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন
মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’
নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু
আলমডাঙ্গায় গৃহবধূর মৃত্যু: শাহারুলের বিরুদ্ধে পরিবারের পরিকল্পিত হত্যার অভিযোগ
কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ
নালিতাবাড়ীতে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালালেন ভূয়া কাজী
প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী
কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি