রায়গঞ্জে বলাৎকারের শিকার হয়ে হাসপাতালে ১০ বছরের শিশু
বলাৎকারের শিকার হয়ে সিয়াম নামে ১০ বছরের এক ছেলে শিশু সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার রাতে শিশুটিকে এই হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে জেলার রায়গঞ্জ উপজেলার বেঙনাই তেঘরি গ্রামে এ ঘটনাটি ঘটে। নির্যাতিত শিশুটি পাঙ্গাসী ইউনিয়নের তেঘরি দক্ষিণপাড়া গ্রামের ইজিবাইক চালক আলমানের ছেলে ও পার্শ্ববর্তী কালিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র।
শিশুটির বাবা আলমান বলেন, মঙ্গলবার বিকেলে আমার সেচপাম্পটি বন্ধ করে সিয়াম বাড়িতে আসছিল। আসার পথে বেঙনাই গ্রামের শফিউলের ছেলে মোতালেব (২২) তাকে টেনে হিঁচড়ে পাশের ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে ধরে বলাৎকার করে। সিয়াম চিৎকারের চেষ্টা করলে তার গলাচেপে ধরে। এক পর্যায়ে ভুট্টাক্ষেতের পাশ দিয়ে প্রতিবেশী এক মহিলা যাওয়ার সময় দেখে ফেললে মোতালেব পালিয়ে যায়।
তিনি বলেন, বিষয়টি জানাজানি হলে স্থানীয় মুরুব্বিরা শালিসী বৈঠক করে মিমাংসার কথা বলেন। কিন্তু বুধবার রাতে সিয়াম অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক ডা. মুকুল হোসেন বলেন, আমরা রোগীকে দেখেছি। বাহির থেকে পুরোপুরি না দেখা যায় না। তবে তার পায়ুপথে ইনজুর রয়েছে। আমরা চিকিৎসা দিচ্ছি।
রায়গঞ্জ থানার ওসি মো. হারুণন অর রশিদ এ বিষয়ে বলেন, ভিকটিমের পরিবার থেকে বিষটি আমাদের জানানো হয়নি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied