ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিবগঞ্জে পদ্মায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীর কারাদন্ড


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ২৯-৩-২০২৪ দুপুর ৪:৪৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তরিকুল ইসলাম (৩৪) নামে এক ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি-লক্ষীপুর গ্রামের তাবারক আলীর ছেলে। শুক্রবার সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের সাত্তার মোড় ঘাট ও পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন। তিনি জানান, ভোর থেকে সকাল পর্যন্ত পদ্মা নদীর সাত্তার মোড় ঘাট ও বোগলাউড়ি ঘাটসহ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। এ সময় বোগলাউড়ি ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে তরিকুলকে আটক করা হয়। তাৎক্ষণিক তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা