সরাইলে পাওনা টাকা চাওয়ায় যুবক খুন
পাওনা টাকা চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যুবক খুন হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলা সদরের কর্মকার পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ী লাল খা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা গ্রামের আবুল কালামের ছেলে লাল খা (২৫)। এ ঘটনায় পুলিশ মূল হোতাসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, বিজয়নগর উপজেলার সেজামোড়া গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে আলামিন (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পয়াগ নরসিংসার গ্রামের নূর মিয়ার ছেলে জসিম (৩৬)। তারা দুইজনই পরিবার নিয়ে সরাইলে থাকেন।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, নিহত লাল খা তার বন্ধু আলামিনকে টাকা দেয়। আজ রাতে লাল খা সেই পাওনা টাকা চাইতে গেলে দুইজনের কথাকাটাকাটি হয়। পরে আলামিন ও তার সহযোগী জসিম মিলে লাল খাকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন জসিমকে ছুরিসহ আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে আলামিনকে আটক করে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান