ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৩০-৩-২০২৪ দুপুর ১:৪৩

  সাতক্ষীরায় পুলিশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সাড়ে ১২ লাখ টাকা আত্মসাৎ।  পুলিশ সুপার বরাবর লিখিত  অভিযোগ দায়ের  একটি ছেলেকে পুলিশে  চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আ.লীগ নেতার সাড়ে ১২ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। ২৪ মার্চ ২০২৪ সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর লিখিত  অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সদরের তালতলা এলাকার মৃত. আব্দুল হকের ছেলে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোঃ ইব্রাহীম মোল্লা। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করে বলেন  আমার পুর্বপরিচিত সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের দঃ কুশখালী গ্রামের (মক্তবের মোড়) এলাকার  মৃত সোনাই সরদারের ছেলে ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউসুফ সরদার (৫০) আমাকে আমার ছেলে মাহফুজুর রহমান তানভিরকে পুলিশের কনস্টোবল পদে চাকরির প্রলোভন দেখিয়ে  ২০২১ সালের ১৪ নভেম্বর সাতক্ষীরা পুলিশ লাইনে পুলিশের কনস্টোবল পদে লোক নেবে সেজন্য আমার ছেলে প্রস্তুতি নেয় তখন ইউসুফ  আমাকে টোপ দিয়ে বলে মাত্র ১৩ লাখ টাকা দিলে তোমার ছেলের চাকরি একেবারে পাকা হবে। এসপি সাহেব আমার নিজের লোক। তারপর আমি  প্রথমে তাকে মিলগেট এলাকায় ৫ নভেম্বর ২ লাখ, দ্বিতীয় বার ৯ নভেম্বর পুলিশ লাইনের পিছনে একটি বাসায় ৫ লাখ এবং সর্বশেষ ১২ নভেম্বর সাড়ে ৫ লাখ টাকা নগদ দেই। তাছাড়া সে ওয়াদা করে আমার ছেলের চাকরি না হলে পরদিন টাকা ফেরত দেয়া হবে। কিন্তু আমার ছেলের চাকরি হয়নি এবং আজও কোন টাকা ফেরত দেয়নি। এবিষয়ে আ.লীগ নেতা ইউসুফের কাছে  জানতে চাইলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন আসলে এই ঘটনা অনেকদিন আগে ব্যাপার  চাকরি দেওয়ার জন্য আমি টাকা নিয়েছিলাম কিন্তু এই টাকা আমি যারা চাকরি দেবে তাদের কাছে দিয়েছি। তারপর চাকরি হয়নি এখন তারা টাকা  অন্যকাজে খরচ করে ফেলেছে। তবুও আমি ইব্রাহিম ভাইকে ১ লাখ টাকা দিতে চাইছি কিন্তু তারা সব টাকা একসাথে ছাড়া নেবেনা এজন্য দেয়া হয়নি।  অভিযোগের বিষয়টি শিকার করে ডিবি ওসি তারেক ইবনে  আজিজ বলেন পুলিশ সুপার বরাবর করা অভিযোগটি আমার নিকট এসেছে। দুপক্ষকে ডেকে দ্রুত বসাবসি করে  ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোদাগাড়ীতে বাল্যবিবাহ বন্ধ, ইমাম ও বরপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা

কাদিয়ারভাঙ্গা বেগম রহিমারোশন মাদ্রাসায় শিক্ষা ও উন্নয়ন সমাবেশ

অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মনিরামপুর পৌরশহরে প্রায় দুই কোটি টাকার জমি উদ্ধার

পুকুরে মাছ তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

নড়াগাতীতে ৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

কুড়িগ্রামে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা অসুস্থ -৭

পাটগ্রামে সরকারি কাজে বাধা, বিএনপি নেতা গ্রেফতার

জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঘার আতারপাড়ায় নদী ভাঙ্গনে দুঃস্থ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ক্রীড়ামোদীদেরকে খেলাধুলা সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের চরাঞ্চলে নেই মাধ্যমিক, প্রাথমিকেই থামছে শিক্ষার স্বপ্ন বাড়ছে শিশু শ্রম ও বাল্যবিবাহ