চৌদ্দগ্রামে সিংরাইশ মাদরাসায় বড় খতম ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের সিংরাইশ ক্বারী সফিকুর রহমান খন্দকার নুরানী হাফেজীয়া মাদরাসা ও এতিমখানা এর উদ্যোগে এলাকার কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায় জিন্দাবাসীদের রোগমুক্তি কামনায় দ্বিতীয় বার্ষিক বড় খতম ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব মুহুর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মুনাজাত করা হয়।
শুক্রকার (২৯ মার্চ) বিকালে মাদরাসা মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মো: মাহফুজ আলম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ধর্মীয় আলোচনা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন জায়গীর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা শাহাদাত হোসেন মোজাদ্দেদী।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এম এ মান্নান বাবুল এর সভাপতিত্বে ও মাদরাসার প্রতিষ্ঠাতা এবং মুহতামিম হযরত মাওলানা আব্দুল হালিম খন্দকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো: জসিম উদ্দিন মুহুরী, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও আল-নূর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: জসিম উদ্দিন, বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক মো: শাহজাহান, ইউপি সদস্য দেলোয়ার হোসেন দিলু, বিশিষ্ট সমাজসেবক শাহনেওয়াজ শাহীন ভেন্ডার, সোহেল ভেন্ডার, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মো: ফারুক, সমাজসেবক ইঞ্জিনিয়ার মো: শামীম সহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন