ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ঘরে ঢুকে মা দেখলেন সন্তানের গলাকাটা


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৩-২০২৪ দুপুর ৪:১৯
 ৯ মাসের শিশু সন্তান চান কে ঘরে রেখে কাজে গিয়েছিলেন মা, কাজ শেষে ঘরে ঢুকে দেখেন সন্তানের গলাকাটা।
ঘটনাটি ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের। শিশু রবিউল ইসলাম মুন্না (চান) ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড খারাকান্দি গ্রামের আবদুল হাসিম ও আকলিমা বেগম দম্পত্তির ছেলে। 
শিশুটির মা আকলিমা বেগম জানান, তার তিন ছেলের মধ্যে রবিউল ইসলাম মুন্না ছোট। বড় ছেলে ঢাকায় বাবার সাথে সিএনজি চালায়। শনিবার সকালে শিশু সন্তান চানকে ঘরের বারান্দার খাটের ওপর রেখে মেঝো ছেলোহ পাশের বিলে গরুর ঘাস কাটতে গিয়েছিলেন তিনি। কাজ শেষে ঘরে ফিরে তার সন্তানকে মাঝ ঘরের খাটের ওপর দেখতে পান। এসময় ছেলে কে ওঠানে গেলে দেখেন তার গলায় কাঁচির আঘাতের মতো। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিশুটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিশু রবিউল ইসলাম মুন্নার গলায় ৭/৮টি সেলাই লেগেছে। তার গলার রগ কাটা যায়নি, তবে চামড়া কাটা গেছে। 
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: এনায়েত হোসেন বলেন, আমরা এ সংক্রান্ত তথ্য পেয়ে শিশুটিকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটির মা কিছুটা মানসিক ভারসাম্যহীন। তার দ্বারাও এমনটা ঘটতে পারে। তবুও ঘটনার সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত