মান্দায় ভূমিহীনদের বসতবাড়ীতে হামলা-ভাংচুরের অভিযোগ
নওগাঁর মান্দায় ভূমিহীনদের উচ্ছেদ করতে বসতবাড়ীতে হামলা ও ভাংচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে সুম্ভু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত সুম্ভুনাথ উপজেলার ভারশোঁ ইউপি ও গ্রামের বিশ্বনাথ প্রামাণিকের ছেলে।
ঘটনাটি ঘটেছে উপজেলার শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার ভারশোঁ গ্রামে। ভূক্তভোগীরা হলেন,একই এলাকার মৃত আটু মন্ডলের প্রতিবন্ধী ছেলে নমের মন্ডল (৭০) ও মৃত মেছের আলীর ছেলে রাজেন আলী সরদার (৫৫)। সরেজমিনে গেলে ভূক্তভোগী পরিবারের লোকজন জানান, আমরা ভূমিহীন পরিবার। আমাদের কোন জমিজমা না থাকার কারণে সরকারি ভিপি সম্পত্তিতে প্রায় ত্রিশ বছর ধরে বসবাস করে আসছি। মাঝে মধ্যেই এলাকার সুম্ভু নামে ব্যক্তি আমাদেরক উচ্ছেদ করতে পাঁয়তারা করেন এবং হুমকি দেন। আমরা ৮টি পরিবার ত্রিশ বছর ধরে এই সরকারি জমিতে বসবাস করে আসছি। সরকার আমাদেরকে কোন সরকারি ঘর দেয়নি, যে সেখানে গিয়ে থাকবো। আমাদেরকে উচ্ছেদ করতে শুক্রবার রাতে সুম্ভু দলবল নিয়ে এসে বসতবাড়ীসহ রান্নাঘর ভেঙ্গে দেয়।আমরা এর বিচার চাই।
এদিকে অভিযুক্ত সুম্ভুনাথের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,আমার ভিপি লীজকৃত জমিতে তারা বসবাস করে আসছেন। পূনরায় ভিপি লীজকৃত জমি দখলের জন্য বাঁশকাঠ দিয়ে তারা রান্নাঘর তৈরি করার চেষ্টা করেন। তখন আমার ছোট ভাইয়ের বউ ভেঙ্গে দেয়।তবে লীজের কাগজ দেখতে চাইলে তিনি ৫ বছর পূর্বের কাগজ দেখিয়ে বলেন,নতুন করে কাগজ নবায়ন করতে দিয়েছি।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান,এবিষয়ে অভিযোগ পেয়েছি।তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২
উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন
আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান
কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম
চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি
বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত