উদ্ধার হয়নি ছিনতাই করা ইজিবাইক
ইজিবাইক চালক শাওন হত্যার মূল আসামী পলাতক
খুলনার থালিশপুর এলাকার বাসিন্দা ইজিবাইক চালক শাওন হাওলাদার নৃশংসভাবে ছিনতাইকারীদের হাতে খুন হন। শাওনের পিতা বাদী হয়ে মামলাও দায়ের করেছেন। এ মামলার তিনজন আসামীকে পুলিশ গ্রেফতার করলেও মূল আসামী এখনো গ্রেফতার হয়নি। উদ্ধারও হয়নি ছিনতাই করা ইজিবাইক। অপরদিকে শাওনের পরিবার সন্তানহারা হয়ে অসহাত্ব অবস্থায় দিন যাপন করছেন। শাওনের পিতা সেলিম হাওলাদার মূল আসামীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেছেন। গত বছরের ২৬ আগস্ট বেলা তিনটায় শাওন হাওলাদার বাবু (২২) তার খালিশপুরের ভাড়া বাসা থেকে ইজিবাইক নিয়ে বের হয়। রাত সাড়ে নয়টার দিকে বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন ফোনে কথা বলার চেষ্টা করে। তখন ফোন বন্ধ পাওয়ায় তাদের মধ্যে দুশ্চিন্তা দেখা দেয়। পরের দিন ২৭ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে বটিয়াঘাটা উপজেলার ডেউয়াতলা গ্রামের শ্মশানঘাটের পাশে কাজিবাচা নদী থেকে শাওনের ভাসমান লাশ উদ্ধার হয়। তার পিতা সেলিম হাওলাদারসহ পরিবারের লোকজন থানায় এসে লাশ শনাক্ত করেন। ওই রাতে শাওনের পিতা অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এরই ধারাবাহিকতায় ২৯ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকান্ডে জড়িত সন্দেহে দাকোপ উপজেলার গুনারী গ্রামের মৃত হোসেন গাজীর পুত্র মোসলেম গাজী (৫৪)কে হরিণটানা থানা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। তার নিকট থেকে শাওন হাওলাদারের ‘লাভা’ মোবাইল ফোনটি উদ্ধার হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে একই তারিখ রাত সাড়ে দশটার দিকে রূপসা ব্রিজের নীচ হতে একই গুনারী গ্রামের ইউসুফ আলী সরদারের পুত্র আনিছুর রহমান (৪২) গ্রেফতার হয়। উভয়ের দেয়া তথ্য মতে রাত সোয়া এগারটার দিকে কয়রা থানার মহেশ^রীপুর গ্রামের আমীর সরদারের পুত্র রুহুল আমীন (৪০) খুলনা নগরীর নতুন বাজার চর স্কুল গলি থেকে গ্রেফতার হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে নগরীর শিববাড়ী মোড় থেকে গত বছরের ২৬ আগস্ট দাকোপ উপজেলার পানখালী যাবার কথা বলে ৬০০ টাকায় তারা চারজনে শাওনের ইজিবাইক ভাড়া করে। রাত সাড়ে আটটার দিকে ডেউয়াতলা শ্মশান ঘাটের কাছে এসে ইজিবাইকটি দাঁড়াতে বলে। আসামীরা চারজন নদীর পাড়ে যায়। তাদের ফিরে আসতে দেরী দেখে শাওন নদীর পাড়ে ডাকতে যায়। এসময় পূর্বপরিকল্পিত ভাবে একজন প্যান্টের বেল্ট খুলে শাওনের গলায় পেঁচিয়ে ধরে। তার মৃত্যু হয়েছে ভেবে নদীর চরে ফেলে দেয়। এসময় শাওন মৃত্যু যন্ত্রনায় হাত পা নাড়াতে থাকলে আসামীরা তাকে টেনে নদীর পানিতে ফেলে ডুবিয়ে ধরে। পরে হত্যা নিশ্চিত করে আসামীরা পালিয়ে যায়। শাওনের পিতা সেলিম হাওলাদার বলেন, আমার ছেলের হত্যাকারীদের মধ্য থেকে তিনজন আসামী গ্রেফতার হলেও মূল আসামীকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। তিনি আরো বলেন, পুলিশ চাইলে ২৪ ঘন্টার মধ্যে আসামীকে ধরতে পারে। কিন্তু পুলিশ সেরকম কোন চেষ্টাই করছে না বলে তিনি অভিযোগ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর ইউনুস আলী খান বলেন, শাওন হত্যা মামলার তিনজন আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামী তিনজন ১৬৪ ধারায় হত্যার কথা শিকার করে জবানবন্দী দিয়েছে। তবে এ হত্যাকান্ডের মূল আসামী এখনো গ্রেফতার হয়নি। তবে তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি
মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী
পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
নিশাত ডাক্তার হতে চায়
ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %
চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর
মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব