ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৩০-৩-২০২৪ বিকাল ৫:৪৯

দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্বনাথ টুডু (৭০) নামে এক আদিবাসীর বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ধারণা করা হচ্ছে আনুমানিক কয়েক দিন আগে সবার অগোচরে গলায় ফাঁস দেন তিনি। পরে স্থানীয় লোকজন তার নিজ ঘরে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

আজ (৩০মার্চ ) সকালে উপজেলার ৩ নং সিংড়া ইউপির, কশিগাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তি হলেন, কশিগাড়ি গ্রামের রায়য়া টুডুর পুত্র বিশ্বনাথ টুডু (৭০) । 
এলাকা সুত্রে জানা যায়, নিহত আদিবাসী একা থাকতেন তার পরিবার পরিজন কেউ তার সাথে থাকেন না একা একা নিঃসঙ্গ অবস্থায় জিবন-যাপন করতেন এমতাবস্থায় কোন সময় বসত ঘরের তিরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কেউ বলতে পারে না আজ সকালে পাশের বাড়ীর কমল নামের এক ব্যক্তি নিহতের বাড়ীতে গিয়ে দেখে ঘরের ভিতরে তিরের সাথে মৃতদেহ ঝুলন্ত অবস্থায় আছে তখন কমল গ্রাম বাসিকে খরর দিলে গ্রাম বাসি পুলিশকে জানায়,পরে পুলিশ লাশ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানা ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার