ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভার থানা পুলিশের হাতে বিপুল পরিমান বিক্রয় নিষিদ্ধ জাটকা আটক


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ৩১-৩-২০২৪ দুপুর ২:১৯

সাভারে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ জাটকা আটক করেছে পুলিশ।শনিবার ৩০ শে মার্চ ভোরে পৌরসভার উলাইলে ডিপজল মৎস্য পাইকারি বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা মাছ জব্দ করা হয়।

সকালে সাভার মডেল থানা পুলিশের সহযোগিতায় উপজেলা মৎস্য কার্যালয় এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান সরকার। খবর পেয়ে মৎস্য আড়তে ছুটে যান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুলচন্দ্র। তিনি জানান, জাটকা মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকা সত্ত্বেও সরকারি আদেশ উপেক্ষা করে বিভিন্ন আড়তে বিক্রির সময় ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।

আটকৃত মৎস্য ব্যবসায়ী হচ্ছেন,রিপন মোঃ হাসান, আব্দুল কুদ্দুস, রূবেল ও দেলোয়ার হোসেন ও মানিক।এ সময় প্রায় ১২'শ কেজি মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ ১৩টি এতিমখানায় বিতরণ করা হয়। এ ব্যাপারে সাভার মডেল থানায় মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের হয়। এবং সাভার থানা মডেল পুলিশ মৎস্য আইনের মামলায় আসামীদেরকে গ্রেফতার করে। 

এমএসএম / এমএসএম

রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার

জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা

চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ

২১৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শরতের স্নিগ্ধ প্রকৃতি জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনীবার্তা

ঘোড়াঘাটে ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংবাদ সম্মেলনে কৃষকরা

ভূরুঙ্গামারীতে কাস্টমসের ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ

ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ

নিখোঁজ শিশু কলির খন্ডিত মৃতদেহ সাত দিন পর ডোবায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার