ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিবগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ৩১-৩-২০২৪ দুপুর ২:২৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ট্রাক ও অটোরিকশা মুখোমুখী সংঘর্ষে রাকিবুল (৬৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী। রোববার সকাল ৯টার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার ঊনিশবিঘী গ্রামের মৃত তারিফ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সকালে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা সোনামসজিদ থেকে কানসাট যাচ্ছিল। এ সময় কানসাট কলাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী রাকিবুল। আহত হন আরও চারজন যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে ঘাতক ট্রাক ও হেলপারকে। তিনি আরো জানান, আহতদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা